বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ট্রাফিক পুলিশের গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২১০ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত ,আহত হয়েছেন আরও এক রিকশাচালক।
উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।‌
মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকারটি ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন আসাদুল নামের আরও এক রিকশাচালক।উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকর্ডটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com