বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫০৪ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। বিজয়ের চেতনায় ডিসেম্বর মাসের শুরু থেকে উপজেলার পৌরশহর সহ বিভিন্ন ইউনিয়নের এলাকা গুলোতে দেখা গেছে জাতীয় পতাকার ব্যবহার। বিজয় দিবসের দিনটিকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার বেচাকেনা বেড়েছে। ফেরিওয়ালারা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করছেন বিজয়ের নিশান হিসেবে। দিনাজপুর জেলা থেকে আগত পতাকা বিক্রি করতে আসা হাসান আলীর সাথে উপজেলার টি,এন,টি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কথা হলে তিনি বলেন, জীবিকার জন্যই শুধু পতাকা বিক্রি করা নয়,পেশার মধ্যে রয়েছে দেশাত্মবোধ ও দেশপ্রেম।

প্রতিবছর ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২৬ শে মার্চ ( স্বাধীনতা দিবস), একুশে ফেব্রুয়ারি (শহিদ বিস/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) ও পহেলা বৈশাখ, মুজিব বর্ষ উপলক্ষে তিনি ফেরি করে ধরে পতাকা বিক্রি করেন দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি ২২ বছর ধরে দিবস গুলোতে পতাকা বিক্রি করে আসছেন আর বিজয় দিবস যতয় ঘনিয়ে আসে ততয় তাদের জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আকারভেদে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কাগজের ছোট পতাকা ১৫-২০ টাকায় বিক্রি করেন। কাগজের বিজয় স্মৃতিসংবলিত ক্যাপ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। মাথায় পরার পতাকাসংবলিত রাবার ব্যান্ড বিক্রি হচ্ছে মানভেদে ২৫-৩০ টাকা। হাতের ব্যান্ড বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। ডিসেম্বর মাস শুরু থেকে আজ পর্যন্ত সব খরচ বাদ দিয়ে তার আয় থাকবে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা।

গত বছরের তুলনায় এবার তিনার পতাকা বিক্রি কম হয়েছে করোনার প্রভাবে দিবস গুলো সীমিত আকারে পালিত হওয়াতে বলে তিনি মনে করেন । বীর মুক্তিযোদ্ধা নবীর আলী বলেন আমরা বেঁচে থাকার জন্য ভয়াবহ যুদ্ধ করেছি। ত্রিশ লাখ মানুষের জীবন ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময় জন্ম হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা পেয়েছি লাল- সবুজ পতাকা। সেই অনুভূতি আর সেই ভালোবাসা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে থাকার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com