বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ডিজেল-কেরোসিন-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে রংপুরে জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- ডিজেল – কেরোসিন – গ্যাস – বিদ্যুৎ এর বর্ধিত মুল্য প্রত্যাহার করা ও চাল- ডাল-তেল-পিঁয়াজ-ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং দেশব্যাপী রেশনিং ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র দেশব্যাপী কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ০৯ নভেম্বর ‘২১ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি ষ্টেশন রোডস্থ কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী আহুত এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড শাহাদত হোসেন, রংপুর মহানগর সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, ক্ষেতমজুর নেতা লোকমান হোসেন, কৃষকনেতা হৃদয় কুমার, শ্রমিকনেতা আব্দুল আউয়াল, যুবনেতা সজীব পাল, ছাত্রনেতা আবু সালেহ সিহাব সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীবৃন্দ। মিছিলে অংশগ্রহনকারী নেতা-কর্মীবৃন্দ সরকারের প্রতি ডিজেল-কেরোসিন-গ্যাস-বিদ্যুৎ এর বর্ধিত মুল্য প্রত্যাহার করার ও চাল-ডাল-তেল-পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর এবং দেশব্যাপী রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com