বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ড.এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করলেন পীরগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করলেন ইউপি নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রর্থীরা।
১৬ অক্টোবর/২১খ্রি: শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধানিবেদন শেষে কবর জিয়ারত করেন উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী,চৈত্রকোল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান শাহ্,ভেন্ডাবাড়ী ইউনিয়নের সাদেকুল ইসলাম সাদেক, বড়দরগাহ্ ইউনিয়নে উপজেলা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কুমেদপুর ইউনিয়নের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, মদনখালী ইউনিয়নে শামছুল আলম, টুকুরিয়া ইউনিয়নে আতাউর রহমান মন্ডল, শানেরহাট ইউনিয়নে উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ আ’লীগ নেতা মেছবাহুর রহমান, পাঁচগাছী ইউনিয়নে বাবলু মিয়া, চতরা ইউনিয়নে উপজেলা আ’লীগের সহ সভাপতি এনামুল হক শাহীন ও কাবিলপুর ইউনিয়নে রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন,রংপুর জেলা আ’লীগের সহ সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীমসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। পরে উপজেলা সদরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধানিবেদন করেন। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ২য় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com