বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তরুণ প্রজম্মই আমাদের আগামী দিনের বাংলাদেশ-স্পিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- জাতীয় সংসদের স্পিকার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৬ পীরগঞ্জ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী ড.শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকে বাংলাদেশের মোট জনসংখ্যার একটা বড় অংশই হচ্ছে তরুণ প্রজম্ম । এই তরুন প্রজম্মই আমাদের শক্তি, এই তরুণ প্রজম্মই আগামী দিনের নের্তৃত্ব । এই তরুণ প্রজম্মই আমাদের আগামী দিনের বাংলাদেশ । বাংলাদেশ আ’লীগকে যারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তারাই আজকের তরুন প্রজম্ম । তাই আগামীতে ৭ জানুয়ারী যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেটি সকলের জন্য যেমন গুরত্বপুর্ণ, জাতীর জন্য যেমন গুরত্বপুর্ণ, তেমনি গুরত্বপুর্ণ হচ্ছে আমাদের তরুণ প্রজম্মের জন্যও। গতকাল বুধবার পীরগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে যুব-তারুণ্যের সমাবেশে স্পিকার এ কথাগুলি বলেন ।
স্মার্ট বাংলাদেশ গড়তে তরুনদের কাছে নৌকায় ভোট চাইলেন রংপুর-৬ পীরগঞ্জ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার বিকেলে রংপুর জেলা যুবলীগের আয়োজনে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে যুব-তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলবে সেজন্য নিজেদের স্মার্ট নাগরিক প্রস্তুুত হতে হবে। তিনি আরো বলেন, মডেল পীরগঞ্জ গড়তে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা স্বাধীনতা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতিক। তাই নৌকা মার্কায় ভোট দিতে হবে। এ সময় মাঠে উপস্থিত হাজার-হাজার যুব-তরুন হাত তুলে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। স্পীকার গত ১০ বছর পীরগঞ্জে যে সমস্ত উন্নয়ন করেছেন তা তুলে ধরেন। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি পীরগঞ্জবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান।
পীরগঞ্জ উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, মাজেদ আলী সহ উপজেলা আ’লীগের বেশ ক’জন নের্তৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালন করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রণি। এদিকে সমাবেশ শুরুর পুর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মি ও সমর্থকগন মিছিল সহকারে সমাবেশ স্থলে সমবেত হন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com