বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তারাগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী আনন্দে ভাসছে নেতা কর্মী এলাকার মানুষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-  আগামী কাল ২৬ ডিসেম্বর/২৩খ্রি: মঙ্গলবার তারাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার   আগমনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

চলছে শেষ সময়ের প্রস্তুতি, প্রচার, মিছিল। স্থানীয় এমপি আহসানুল হক চৌধুরী ডিউক বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সকল নেতা-কর্মী ও সমার্থকদের মাঝে অফুরন্ত আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন,  এখানকার সভায়, প্রায় দুই লাখেরও বেশি লোকজনের সমগম ঘটবে। তিনি তারাগঞ্জ ও বদরগঞ্জ দুই উপজেলার জনগনকে সভায় দলে দলে যোগ দেয়ার আহ্বান জানান।
তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানাগেছে, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মঙ্গলবার বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে প্রথম সকাল ১০ টায় তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামীলীগ প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের সমার্থনে নির্বাচনী জনসভায় তারাগঞ্জ সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের মাঠে বক্তব্য রাখবেন। পরে তিনি শ্বশুরবাড়ি পীরগঞ্জের জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভার প্রস্তুতি সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের  নির্দেশনা ও মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উপদেশ মোতাবেক মঞ্চ নির্মাণ করা হয়েছে। মহিলাদের বসার জন্য চেয়ার রাখা হবে। সভা মাঠে ২৫টি টয়লেট, পানি খাওয়া জন্য টিউবয়েলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুইটি মেডিকেল টিম জনসভাস্থলে অবস্থান করবেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, তারাগঞ্জ ও বদরগঞ্জ ছাড়াও আশপাশের উপজেলা থেকেও মানুষের ঢল নামবে জনসভায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com