বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তারুণ্যের সমাবেশ রংপুর মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

রংপুর বজ্রকথা প্রতিনিধি।- আগামীকাল ১৯ জুন, বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর নগরীতে মতবিনিময় সভা ও লিফলেটর বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে রংপুর নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও তারুণ্য সমাবেশ উপলক্ষে স্বাগত মিছিল করেছেন মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক সাফি ইসলাম, অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম সবুজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুচ্ছাকিব ও সূর্যসেন হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি শামিম আকতার শুভ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হাসনাত লেলিন, আব্দুর রহমান অরুপ রাজ, শাহরিয়ার রাহাত সহ মহানগর ছাত্রদল, কারমাইকেল কলেজ ছাত্রদলসহ বিভিন্ন থানা ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা, আগামীকাল ১৯ জুন সোমবার বগুড়ায় তারুণ্যের সমাবেশ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সফল করার জন্য সকল পর্যায়ে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com