বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তিস্তা রোড মার্চের অংশ হিসেবে পলাশবাড়ীতে বাসদের পথসভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩০০ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- তিস্তাসহ ৪৫টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুভূমি হওয়ার বিপদ থেকে রক্ষা করুন’ শ্লোগানে ঢাকা-তিস্তা ব্যারেজ পর্যন্ত তিনদিন ব্যাপী রোড মার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শনিবার বিকেলে পৌরশহরের শেখ মোফাজ্জল সুপার মার্কেট চত্বরে গাইবান্ধা জেলা বাসদ এবং বামগণতান্ত্রিক জোট সমন্বয়ক কমরেড গোলাম রব্বানীর সভাপতিত্বে পথসভায় পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তরায় বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের নওগাঁ অঞ্চলের নেতা কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিরাজগঞ্জ অঞ্চলের নেতা কমরেড নব কুমার কর্মকার ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ নিখিল দাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক আব্দূল্যা আদিল নান্নু। অন্যান্যদের মধ্যে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও কমরেড বজলুর রশিদ ফিরোজ ছাড়াও গাইবান্ধা, বগুড়া, নাটোর ও জয়পুরহাট অঞ্চলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com