বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে না পারলে দেশে গণতন্ত্র আসবেনা- ডা. জাহিদ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগর বিএনপি কমিটি পুর্নগঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির দুর্দিনে অনেক নেতা না থাকলেও দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু সব সময় খালেদা জিয়া তারেক রহমানের সাথে ছিলেন এখনও আছেন।

তিনি সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ মহানগর বিএনপি কমিটি পুর্নগঠন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।

রংপুরের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র এই নেতা আরও বলেন, তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে না পারলে দেশে গনতন্ত্র আসবেনা। খালেদা জিয়ার মুক্তি হবেনা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবেনা। এ জন্য আর উপর দিয়ে চাপিয়ে দেয়া কমিটি নয় দলের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে গনতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যেগ করা হয়েছে। তিনি দলের নেতা কর্মীদের আবারো ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি কাওসার জামান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সালেকুজ্জামান সালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com