বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ- তথ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ বার পঠিত

 

গাইবান্ধা থেকে ছদেকুল ইসলাম।- তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের কারণেই দল আজ এতদূর এসেছে। ১৯ সেপ্টেম্বর/২১ রবিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেছেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দলের দুর্দিনে, বিশেষ করে ২০০৭ সালে যখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক নেতা ভিন্ন সূরে কথা বলেছেন, অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ও অবিচল ছিলেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমাদের নেত্রী কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।
আজ তাদের কারণেই আওয়ামী লীগ সফলতার সঙ্গে এতটা পথ পারি দিতে পেরেছে। প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা রেখে অতীতের মতো আগামী দিনেও দলকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হ্সান রিপন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। এরপর দুপুর ১২টায় সদরের রাধাকৃষ্ণপুর এসকেএসইন-এ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
এদিন সকাল পৌনে ৯টায় মন্ত্রী সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে সকাল সাড়ে ১১টায় তিনি গাইবান্ধা এসে পৌঁছান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com