বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দক্ষিণ কসবা মহল্লা আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত দক্ষিণ কসবা মহল্লা শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে শহরের কসবা আমবাগান এলাকায় দক্ষিণ কসবা মহল্লা আওয়ামী লীগের উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রথম অধিবেশনে মহল্লা আওয়ামীলীগের সভাপতি মো. সালেহুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।

এছাড়াও মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পান্না এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, নির্বাহী সদস্য জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম।

এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রমজান, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দাসসহ ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী।

দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিজয় দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুম এর পরিচালনায় দক্ষিণ কসবা মহল্লা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় রায়হান রানা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলামকে নির্বাচিত ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com