বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৯২ বার পঠিত

ফজিবর রহমান বাবু, দিনাজপুর।- ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।

১২ মে বেলা ১২ টায় কাহারোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দেশ প্রেমিক আর কেউ নেই। তবুও তার পিতার মত তাকে একাধিবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্ত পচাত্তরে বঙ্গবন্ধুর পাশে খন্দাকার মোশতাকরা ছিল আর বর্তমানে শেখ হাসিনার পাশে আমরা আছি। কোন অপশক্তিই শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। তাই নিজেদের ভিতর কোন্দল সৃস্টি করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করবেন না।

কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে দেশের ১৮ কোটি মানুষের সার্থে। এর আগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।

সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়অমীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com