বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে জামিল হোসেন চলন্ত পুনরায় মেয়র নির্বাচিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩৯৮ বার পঠিত

মো: শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি।- দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে দ্বিতীয় বারের মত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত । তিনি পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত (ধানের শীষ ) শাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন ৪ হাজার ৯৬৩ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মিশর উদ্দিন সুজন পেয়েছেন ৩১০ ভোট, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে সুরুজ আলী শেখ পেয়েছেন ২৩১ ভোট। ভোট গণনা শেষে রাত ৮ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ কামরুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এ দিকে পৌরসভার সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।হাকিমপুর পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৭ জন, নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬৫ জন, নারী ভোটার ১০ হাজার ৮৬৬ জন।নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৬৮৩৫ এর মধ্য বাতিল হয়েছে ৩৩৯ টি ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com