দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি সাহেব।- গত শনিবার দিনাজপুরে আইকন একাডেমী কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রস্তুতি ব্যাচের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন।
আইকোন একাডেমী কোচিং সেন্টারের পরিচালক এম সাইফুল বারীর সভাপতিত্বে ও শিক্ষক আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ মাহিন, মোঃ মিনহাজ, মোঃ রাফি, মোঃ নাজমুল হোসেন, গৌতম, মোঃ মামুনুর রশীদ (মামুন) প্রমুখ। ব্ক্তব্য শেষের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply