বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে আগুনে পুড়ে ভস্মিভূত বৃদ্ধ দম্পতির সর্বস্ব

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে বৃদ্ধ দম্পতির সর্বস্ব। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এসিল্যান্ড, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার ঘটনাস্থল পরিদর্শন।

আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাড়ির ভাড়াটিয়ার চুলার আগুন থেকে সৃষ্ট আগুনে সকল আসবাবপত্র, নগদ টাকাসহ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিতে এখন দিশেহারা বৃদ্ধ দম্পতি।

ভুক্তভোগীরা জানান, শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে বৃদ্ধ মো. আব্দুর রউফ (৮৫) এর বাড়ির ভাড়াটিয়ার ঘরে চুলার আগুন ছড়িয়ে পড়ে বাড়ির মালিক বৃদ্ধ দম্পতির ঘরের সকল আসবাবপত্র, জাতীয় পরিচয়পত্রের মুল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র আর নগদ প্রায় ২০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে ভাড়াটিয়ার ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায় বলে জানান ভাড়াটিয়া রাজমিস্ত্রীর হেলপার আমির আলী।

স্থানীয়রা জানান, বাড়িতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে পাশের বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌছে তারা আগুন নেভাতে সাধ্যমত চেষ্টা করে। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে চলে যায়। এতে কোন মানুষ হতাহত হননি বলে জানান এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসানসহ স্থানীয় মহিলা কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। তারা বৃদ্ধ দম্পতিকে সরকারী সহায়তা পৌছে দেয়ার কথা বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com