মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

দিনাজপুরে আনসার ভিডিপি’র সদস্যদের করোনা প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- বৈশিক মহামারি করোনাভাইরাসকে সামনে রেখে এবং সামাজিক দুরুত্ব’র নিয়ম মেনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর এর সেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে নিজস্ব নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার জেলা আনসার ভিডিপি কার্যালয়ে দিনাজপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে উক্ত নিজস্ব নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে নিজস্ব নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন হিলি-হাকিমপুর ১১ ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো. আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি’র সহকারী কমান্ড্যাট মো. ইবনুল হক, সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. আবু সাঈদ, সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোছা. মর্জিনা বেগম, মো. পলাশ মিয়া ও অন্যান্য আনসার ভিডিপি’র কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, দিনাজপুর সদরের ১০টি ইউনিয়নের মোট ২০জন এবং পৌরসভার ১২ ওয়ার্ডের ৫জন করে ৬০জনসহ মোট ৮০জন স্বেচ্ছাসেবী আনসার সদস্যদের মাঝে করোনা প্রতিরোধে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com