বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর|- দিনাজপুরে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আজ ২৯ নভেম্বর রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উক্ত সার ও বীজ বিতরণ করেন তিনি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যো¯œা। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ১০নং কমলপুর ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল, ৯নং আস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান প্রমুখ।

বক্তব্যশেষে উপজেলার ২’শ কৃষকের মাঝে প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি পটাশ আর ২ কেজি করে ভুট্টা বীজ বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও টিআর কর্মসূচীর অর্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com