বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ক্ষতিগ্রস্থ কর্মীদের পাশে শহর আওয়ামী লীগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় আওয়ামীলীগ পরিবারের কর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দিনাজপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ স্থানীয় আওয়ামী পরিবারের কর্মীদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

শহরের বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে খাদ্য সহায়তা কর্মসূচী পরিচালিত হচ্ছে।

১৫ জুলাই বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতে লকডাউনে ক্ষতিগ্রস্থ আওয়ামী পরিবারের ২, ৩, ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যেক মহল্লা শাখার কর্মীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। এর আগে বুধবার শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ কর্মীদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করে শহর আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সহ সভাপতি সত্য ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক জহির খান, অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, এনাম উল্ল্যাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পাটোয়ারী বাবু।

এছাড়াও উপস্থিত শহর আওয়ামী লীগের অন্তর্গত ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোস্তফা কামাল মুক্তিবাবু, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি বকুল ব্যাণার্জী, সাধারণ সম্পাদক এ্যাড সারওয়ার আহমেদ বাবু, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অরুন চৌধুরী, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার থেকে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্থ স্থানীয় আওয়ামী লীগের প্রত্যেক মহল্লা শাখার কর্মীদের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় এই খাদ্য সহায়তা বিতরণ করছে দিনাজপুর শহর আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com