বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে তাঁতী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১৮ বার পঠিত

সাহেব, দিনাজপুর।- দিনাজপুরে বাংলাদেশ তাঁতী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ১৯ মার্চ শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগ-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ও শহর তাঁতী লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ। আলোচনা সভায় দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, মৎস্যজীবী লীগ দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সারওয়ার আহমেদ বাবু, শহর তাঁতী লীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রোমান, তাতী লীগ নেত্রী সৈয়দা সুলতানা সহ জেলা ও শহররের তাতী লীগের সদস্য, বিভিন্ন উপজেলার আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিববৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগন বলেন, তাতী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে তাতী লীগ কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা গ্রস্থ্য করতে চায় তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে তাতী লীগ। বক্তারা বলেন, হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে দিনাজপুরের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। সঞ্চালনে ছিলেন জেলা তাতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com