দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরের বিরল উপজেলার রিমঝিম ক্যাফেটারিয়ায় দুই নারী উদ্যোক্তার উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে হামলাকারী মা মেয়ে আদালতে হাজী হয়ে জামিন আবেদন করলে বিচারক মেয়েকে জামিন দিয়ে মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা মোছাঃ রুনা ইয়াসমিন(৪০) কে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বিবরণে গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার সময় অভিযুক্ত বিরল উপজেলার তেঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ রুনা ইয়াসমিন (৪০) ও তার মেয়ে মোছাঃ রিয়া আক্তার (১৯) সহ ৪/৫ জন মিলে বিরল উপজেলার রিমঝিম ক্যাফেটারিয়ায় তিন নারী উদ্যোক্তা যথাক্রমে শহরের পুরাতন বাহাদুর বাজারের নাহারস কিচেন এর সত্বাধিকারি মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদ (৩৪) ও শহরের মালদাহপট্রি এলাকার অঞ্জলী বুটিক্স এন্ড টেইলার্রে সত্বাধিকারি সম্পা দাস মৌ (৩৮) এবং শাপলা বেগম (৩৮) এর উপর লাঠি সঠা নিয়ে অর্থকিত হামলা চালায়। এতে মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদের মাথা ফেটে যায় ও সম্পা দাস মৌ গুরুত্বর আহত হয়। এ সময় তাদের আত্মচিৎকারে করলে ক্যাফেটারিয়ায় উপস্থিত অন্যান্যরা এসে তাদেরকে রক্ষা করে। আহত অবস্থায় তাদেরকে দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনালের হাসাপাতালে নিয়ে যাওয়া হলে মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদের মাথার তিনটি সেলাই পড়ে ও সম্পা দাস মৌ চিকিৎসা গ্রহণ করেন।
এই ঘটনায় মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদ বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঙ্গলবার সহকারি শিক্ষিকা মোছাঃ রুনা ইয়াসমিন ও তার মেয়ে মোছাঃ রিয়া আক্তার দিনাজপুর চীফ জুডিশিয়াল আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মেয়েকে জামিন দিয়ে মায়ের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।বাদি পক্ষের আইনজীবী মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্ণি আহম্মেদ জানান, এরও আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারি শিক্ষিকা মোছাঃ রুনা ইয়াসমিন ও তার মেয়ে মোছাঃ রিয়া আক্তারসহ কয়েকজন দল বেঁধে গিয়ে মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদের পুরাতন বাহাদুর বাজারের বাড়ীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এতে মোছাঃ লুৎফুন নাহার বর্ণি আহামেদের দুই লক্ষ টাকার আসবাবপত্র ও দরজা জানালার থাই গ্লাস ভাংচুর করে।
Leave a Reply