বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে বিশ্ব মা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

১২ মে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মো. সালাউদ্দিন আহমেদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রোমানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান সুলতানা বুলবুল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোস্না।

আলোচনা পর্বশেষে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com