বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে  মাসুম বেকারীর মালিককে ১ লাখ টাকা জরিমানা : নকল মোড়ক জব্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে দিনাজপুরের স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাসুম বেকারীর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় সরকারিভাবে অনুমোদিত বিভিন্ন পণ্য ব্রান্ডের নকল মোড়ক জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ১টায় বিএসটিআই রংপুরের সহযোগিতায় দিনাজপুর শহরের নয়নপুরে মাসুম বেকারীর কারখানায় অভিযান চালিয়ে বেকারীর মালিক মো. শামিম শেখ এর কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী। জরিমানার পাশাপাশি নকল পণ্যের মোড়ক ফ্যাক্টরী থেকে আগামী দেড় মাসের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়েছে। অন্যথায় কর্তৃপক্ষ আইনগত ব্যব¯’া নিতে বাধ্য থাকবে মর্মে নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জব্দকৃত পণ্যের মোড়ক গুলো হলো, বøাক টি ১০ গ্রামের ৫০ প্যাকেট, মুড়ির ৫০০ গ্রাম ওজনের একটি প্যাকেট, হোয়াইট ব্রেড (খালি মোড়ক) দুই বস্তা, মিল্ক ব্রেড খালি প্যাকেট ৪ বস্তা, প্লেইন কেক খালি প্যাকেট ৩টি রোল।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুরের ফিল্ড অফিসার মো. মেসবাহ উল হাসান ইমন, ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার মিথুন কবিরাজ, প্রাণ-আরএফএল গ্রæপের সিপিডি এন্ড লিগ্যাল অফিসার মো. শেখ ফরিদ আহমেদসহ কোতয়ালী থানার পুলিশ ফোর্স।

প্রসঙ্গত, প্রাণ-আরএফএল গ্রæপ দিনাজপুর জোনের সিপিডি এন্ড লিগ্যাল অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে মাসুম বেকারীর ফ্যাক্টরীতে এই অভিযান পরিচালিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com