বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২২৯ বার পঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখা, সদর উপজেলা শাখা ও শহর শাখার নেতৃবৃন্দ। এর আগে সকাল ৮টায় বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারন সম্পাদক এস,এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, রাইসুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সালাম সরকার, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারন সম্পাদক মারুফ রাসেল সহ জেলা, সদর উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমান আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত করার জন্য নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com