বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে ১নং চেহেলগাজী ইউনিয়নে ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী জীবন কুমার রায় জগবন্ধুর উঠান বৈঠক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ বার পঠিত

মোঃ ইউসুফ আলী।- আসন্ন আগামী ৩১ জানুয়ারি ২০২২ইং দিনাজপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ড-এর মেম্বার পদপ্রার্থী (বর্তমান জনপ্রিয় মেম্বার) জীবন কুমার রায় জগবন্ধু (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল) ২৬জানুয়ারি বুধবার দুপুর ২টায় ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর পল্লীবিদ্যুৎ মারিয়া পাড়া মহল্লার লেবুর বাসায় উঠান বৈঠক করেছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন গ্রামের মোড়ল লক্ষীরায়, লেবু, সামিয়েল, রমেশ, সমটুডু, জয়ন্তী বিশ্বাস, মতিয়ারসহ আরো অনেকে। ফুটবল প্রতিক নিয়ে ২য় বারের মতো চেহেলগাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ভোট যুদ্ধে নেমেছেন বর্তমান মেম্বার প্রাথী জীবন কুমার রায় জগবন্ধু। তিনি উঠান বৈঠকে উপস্থিত সকল ভোটারদের তার নিজের মার্কা ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ভোটারগণ এলাকার জনপ্রিয় ২য় বারের মেম্বার প্রার্থী জীবন কুমার রায় জগবন্ধুকে সকলে মিলে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয়ব্যক্ত করেন। এরপর ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী জীবন কুমার রায় জগবন্ধু চেহেলগাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তার নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় (খাটাংপাড়া, ডাঙ্গাপাড়া,দেশীয়াপাড়া, শাখারিয়াপাড়া, জীবন মেম্বারপাড়া, বানিয়াপাড়া, শুভ্রা মাঝাপাড়া, শুভ্রা চেয়ারম্যানপাড়া, পল্লীবিদ্যুৎ আদিবাসীপাড়া, হাজীপাড়া) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং ফুটবল প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com