মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

দিনাজপুরে ৬৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে ৬৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় দুইটি মোটরসাইকেল উদ্ধার করে তারা।

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিলসহ ঢাকা জেলার সাভার উপজেলার ময়রাকান্দা এলাকার মৃত সামসুল হকের ছেলে আলী হোসেন (৪১) আটক করে র‌্যাব সদস্যরা। এসময় মাদক বহনকারী দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগে দিনাজপুরের হাকিমপুর থানায় একটি মামলা রয়েছে। র‌্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com