বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৫৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুর জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ¦ মো. আজিজার রহমান কে আহবায়ক ও মো. আশফাক হোসেন সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে ৫৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষক লীগ।

২১ ডিসেম্বর বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত অনুমোদিত পত্রটি প্রেরণ করেন সংগঠনটির দফতর সম্পাদক মো. রেজাউল করিম রেজা।

দিনাজপুর জেলা কৃষক লীগের আহবায়ক কমিটির ৫৭ সদস্যবিশিষ্টের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন- আহবায়ক  আলহাজ¦ মো. আজিজার রহমান, যুগ্ম  আহবায়ক  মো. জাকারিয়া জিকু, অধ্যাপক আব্দুস সবুর, এ্যাড. মেহেবুব হাসান চৌধুরী লিটন, মো. মজিবুর রহমান, মো. ফয়সাল মাসুদ মাসুম, সদস্য সচিব মো. আশফাক হোসেন সরকারসহ ৫০ সদস্যবিশিষ্ট সদস্য।

দিনাজপুর জেলা কৃষক লীগের  আহবায়ক  আলহাজ¦ মো. আজিজার রহমান এবং সদস্য সচিব ও জেলা পরিষদের সদরের সদস্য মো. আশফাক হোসেন সরকার প্রতিবেদককে জানান, দীর্ঘদিন যাবত জেলা কৃষক লীগের কাউন্সিল না হওয়ায় কেন্দ্রীয় কমিটি দিনাজপুর জেলা কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি অনুমোদন দেন চলতি বছরের ২১ ডিসেম্বর। এজন্য তারা নবগঠিত  আহবায়ক  কমিটির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com