বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শহরের উড়াওপাড়া মহল্লা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের উড়াওপাড়া মহল্লা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত নভেম্বর ৩০ সোমবার রাতে দিনাজপুর শহর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার অন্তর্গত উড়াওপাড়া রাজবাটী পশ্চিম অঞ্চল মহল্লা কমিটির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সারোওয়ার আহমেদ বাবু।

উড়াওপাড়া মহল্লা কমিটির সভাপতি সোহরাব হোসেন কাজী এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল ব্যানার্জী। এছাড়াও উড়াওপাড়া মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মিনা, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক প্রমুখ।

এর আগে ফিতা কেটে উড়াওপাড়া রাজবাটী পশ্চিম অঞ্চল মহল্লা কমিটির দলীয় কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা, দীর্ঘায়ু ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির দীর্ঘায়ুসহ দেশ-জাতির সুখ, সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com