বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শহরে কালিয়াগঞ্জ ও মাতাসাগর মহল্লা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩২১ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহর আওয়ামীলীগের অন্তর্গত ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্তর্গত কালিয়াগঞ্জ ও মাতাসাগর মহল্লা শাখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) রাতে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহল্লা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান রঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।

এছাড়াও মহল্লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আরমান আলী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারন সম্পাদক অনুপ কুমার দে, জহির খান, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বকুল ব্যাণার্জী, সাধারণ সম্পাদক এ্যাড সারওয়ার আহমেদ বাবু।

এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়ারেসুল হক রঞ্জু, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক, গুঞ্জাবাড়ী মহল্লা আওয়ামী লীগের সভাপতি সজিবুর রহমান সজিব প্রমুখ।

প্রসঙ্গত, সভায় বিগত সভার সিদ্ধান্তসমুহ পঠন করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সারওয়ার আহমেদ বাবু। এসময় উপস্থিত মহল্লা আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ হাত তুলে তা অনুমোদন দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com