বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শহরে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর বুধবার বিকেলে শহরের গোর এ শহীদ বড় ময়দানস্থ ক্রীড়াপল্লী প্রাঙ্গণে দিনাজপুর শহর আওয়ামীলীগের অন্তর্গত ১১নং ওয়ার্ড শাখা কমিটির উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গৌড় চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ।

এছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারন সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামীম আলম সরকার, এনাম উল্লাহ জ্যামী। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, শহর আওয়ালীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ওয়ারেসুল হক রঞ্জ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী বাবু।

এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নাজমুল আলম, কামরুল হাসান ভুট্টু, রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন প্রমুখ।

এর আগে বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ মহল্লা কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com