বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারী রবিবার শিক্ষাবোর্ড নীচতলা ভবন হলরুমে দিনাজপুর শিক্ষাবোর্ড এর আয়োজনে নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম ও সাধারন সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম (বাবু)সহ নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শিক্ষাবোর্ড এর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবু সায়েম।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, উপ-বিদ্যালয় পরিদর্শক মাহমুদুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান, সদস্য মোছাঃ লাবণ্য প্রভা, প্রিজাইডিং অফিসার মাহামুদুর রহমান, সহ-প্রিজাইডিং অফিসার মোঃ ইব্রাহীম আজাদ।
এ ছাড়াও দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সাধারনসম্পাদক মোঃ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান আলী ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রফিক শপথ গ্রহন করেন। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নব-নির্বাচিতদের ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শপথ গ্রহন অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত ৪র্থবারের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম শিক্ষাবোর্ড এর সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকার ঘোষিত শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে কর্মচারী ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com