বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর সদরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।
সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রায়হান শরীফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কাশেম আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিজয়ী হন জর্জিস সোহেল ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পুনরায় মোঃ কাশেম আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com