মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এডভোকেসি সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম-২০২২ এর বাস্তবায়ন উপলক্ষে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
১৬ই আগষ্ট মঙ্গলবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সকাল ১০ টায় সম্মেলনকক্ষে উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগন, উপজেলা পর্যায়ের প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এর অংশগ্রহণে অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এডভোকেসি সভায় বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। সুস্থ জাতি হিসেবে দাঁড়াতে শিশুদের সুস্বাস্থ্যে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির জন্য আজকের এই এডভোকেসি সভা। আমাদের প্রতিটি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ২০-২৬ তারিখ পর্যন্ত ক্ষুদে ডাক্তারের কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি বিষয়ক কর্মশালা বাস্তবায়ন এবং কৃমি নিয়ন্ত্রনের জন্য শিশুদের অনুপ্রানিত করার জন্য চতুর্থ-পঞ্চম শ্রেনী থেকে ১৫ জন ছাত্র-ছাত্রীর সমন্বয়ে একটি “ক্ষুদে ডাক্তার” টীম গঠন করা হবে। এই টীম ১ম থেকে ৫ম শ্রেনীতে ৩ জন করে বিভক্ত হয়ে প্রতিটি শ্রেনীকক্ষে কৃমি নাশক ঔষুধ সেবন করাবে। একজন শিক্ষক/শিক্ষকা এই টীম পরিচালনা ও পর্যবেক্ষনের দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় জেলা এডভোকেসি সভাতে আরও বক্তব্য রাখেন, দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন মোঃ আসিফ ইকবাল, দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সমরেশ চন্দ্র মজুমদার, ঢাকা-মহাখালী সাস্থ্য অধিদপ্তর সিডিসি (রোগবিস্তার-সংক্রান্ত) ডাঃ সোহেলী শারমিন মিতা। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ সামিউল ইসলাম সবুজ তথ্য ভিত্তিক আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন এনজিওর কর্মকর্তাগনসহ জনপ্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com