বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর হানাদার মুক্ত দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুই, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিঃ পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ সহ-সভাপতি ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ।
আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন হয় ও দিনাজপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে দিনাজপুরের মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার দিয়ে পশ্চিম রণাঙ্গন নামে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com