বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দীর্ঘদিন পর দিনাজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দীর্ঘদিন পর দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসব শুরু হয়। সন্ধা সাড়ে ৬টায় প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা সভা স্থলে এসে পৌছে। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ।
দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-আন্তর্জাতিক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, সহ-সম্পাদক আরিফুল ইসলাম, আলমগীর শাহ জয়, সদস্য রায়হান সরকার রিজভী, ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ, মোঃ কাইফ ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবলীগ, শহর ও সদর উপজেলা যুবলীগ, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে সংবর্ধনা জাননো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com