বজ্রকথা প্রতিনিধি।– ২২ ডিসেম্বর/২৩খ্রি: শুক্রবার পীরগঞ্জে গ্রিন হার্ট স্কুল এন্ড কলেজে মা- সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন স্কুলের পক্ষ থেকে ২অভিভাবক এবং ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গ্রিন হার্ট স্কুল কর্তৃপক্ষ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, প্রধান আলোচক মেয়র তাজিমুল ইসলাম শামিম,বজ্রকথা সংবাদ পত্রের সম্পাদক সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম মিঠু।
এদিন আনুষ্ঠানিক ভাবে ওই স্কুলের কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী সুকর্ণ সুলতানা মনি,সুকন্যা সুলতানা মুক্তা, তাদের পিতা সাংবাদিক সুলতান আহেমেদ সোনা, মাতা তাহেরা সুলতানাকে সন্মাননা স্মারক প্রদান করেন গ্রিন হার্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আজমগীর খান। এছাড়াও এদিন কৃতি শিক্ষার্থী জাহিন সাদিয়া আফিন, মোবাশ্বিরা খানম মারিয়া, নাবিলা রোমানা, উম্মে কুলসুম তুষা, ফাতেমা জান্নাত তুহা, মেহেদি হাসান বিশাল, শাহরিয়ার বিশাল,সাহরিয়ার রিয়াদ সাকিবকে সংবধনা ও ক্রেষ্টা প্রদান করা হয়।
Leave a Reply