বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু। – দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছে, ‘দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনা থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান করতে হবে। আমাদের দেশের সাধারণ মানুষ অনেকেই এখনও স্বাস্থ্যবিধি ঠিকমত মানছেন না। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ হবে। তিনি বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়ম মতো হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অভাবকালী সময়ে প্রকল্প উপকার ভোগীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বিএমজেড ও নেটজ এর অর্থায়নে বাংলাদেশর কাঠামোগত ভাবে পিছিয়ে পড়া মানুষের অতিদারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ (দাবি) প্রকল্প পল্লীশ্রী এর আয়োজনে উপজেলা প্রশাসন তত্ত¡াবধানে কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অভাবকালী সময়ে প্রকল্পে ৪শ জন উপকার ভোগীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবার পায় ২৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি সুজি, ২লিটার সোয়াবিন তেল, ২টি সাবান, ৩টি মাস্ক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস হোসেন, দিনাজপুর পল্লশ্রী ঋণ ও আয়বৃদ্ধি মুলক কর্মসূচীর ম্যানেজার সৈয়দ মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com