বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি অনুকম্পার কোনো সুযোগ নেই-মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি অনুকম্পার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিজয়ের এই দিনে দীপ্ত শপথ হোক মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তারা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব ও সংবিধানের উপর আঘাত করে। স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যারা আঘাত করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, তাদের এ দেশে থাকবার কোন অধিকার নেই। ৭৫ পরবর্তীতে যাদের পুনর্বাসন দিয়ে জিয়াউর রহমান বাংলার মাটিকে কলঙ্কিত করেছিল আজ সেই কলঙ্কমুক্তির একটি সুযোগ এসেছে। সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি উগ্র সা¤প্রদায়িক শক্তিকে প্রতিহত করবে।

১৬ ডিসেম্বর বুধবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে “মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটার প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী।এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও বীরমুক্তিযোদ্ধাদের সম্বধর্না প্রদান করেন এমপি মনোরঞ্জন শীল গোপালএর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com