মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

নবাবগঞ্জে ইউ.এন.ও সহ ৯ জন করোনায় আক্রান্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭০৫ বার পঠিত
নবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার সহ এক সাথে ৯ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। ২৫ জুলাই শনিবার সন্ধ্যায় তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ওই রিপোর্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাজাহান আলী জানান। তিনি জানান ২৩ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। মেডিকেল অফিসার ডাঃ উম্মে আসমা জানালেন এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন। মারা গেছেন ২ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। তারা নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহন করছেন। এদিকে উপজেলা এলাকায় স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছেনা। হাট-বাজার, দোকান পাট ও যানবাহনে স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে মানুষ। সরকারী ভাবে মূখে মাস্ক পরার প্রজ্ঞাপন জারী করা হলেও সে আদেশ তেমন মানা হচ্ছে না। হাট-বাজারে ক্রেতা বিক্রেতারাও এ আদেশ মানছেন না। সব মিলিয়ে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষায় সরকারী নির্দেশনাগুলি উপজেলা এলাকায় তেমন কার্যকর নাই বললেই চলে। এ ভাবে চলতে থাকলে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমোশই বাড়ার আশংকা রয়েই যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com