বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম,নাইন্টি,  ভাইসচেয়ারম্যান আইনুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহীদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেরাম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয় । পরে নব নির্বাচিতরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সভায় অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com