বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার অবদান অস্বীকারের উপায় নেই – এ্যাড জাকিয়া তাবাসসুম জুঁই এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর ।- মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ও যুব-ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড জাকিয়া তাবাসসুম জুঁই বলেছেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই।

বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদেরকে আরও বেশী কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদেরকে শিক্ষিত এবং সচেতন করার কোন বিকল্প নেই।

করোনার প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোর্শেদ আলী খান প্রমুখ।

এছাড়াও ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহিনুর আলম, জেলা শিশু একাডেমী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ।

বক্তব্য শেষে, দিনাজপুর জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৫জন ও সদর উপজেলার ৪ জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সম্বর্ধনাপ্রাপ্ত জেলা পর্যায়ের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে বিরল উপজেলার কামদেবপুরের মোছা. এয়না খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে খানসামা উপজেলার গোয়ালডিহির কৃষ্ণা রানী রায়, সফল জননী নারী নবাবগঞ্জ উপজেলার দাউদপুরের মোছা. জোবায়রা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় খানসামা উপজেলার বাসুলির ফোজিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুরের মোসলেমা বেগম। এছাড়াও সদর উপজেলা পর্যায়ে ৪ জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com