দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দ্বীন ইসলামের খেদমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অতিতের যে কোন সরকারের চেয়ে অগ্রণী ভুমিকা পালন করেছে। ফিলিস্তিনিতে ইজরাইলি অগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিবাদ জানায়নি সেই সাথে মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত করে বিশ্বের মুসলিম উম্মার সাথে একাত্মতা ঘোষনা করেছে। বিশ্ব ইজতেমার জায়গা বায়তুল মোকারম মসজিদকে জাতীয় মসজিদ ও তার সম্প্রসারন সংস্কার সারাদেশে মডেল মসজিদ নির্মানের মধ্য দিয়ে ইসলামি চর্চা দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনা।
আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানিয়ে বলেন, যারা ট্রেনে অগ্নিসংযোগ, চোরাগুপ্ত হামলা করে কর্মসুচীর নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে অমানবিক তাদের বিরুদ্ধে এই কর্মকান্ড প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
হুইপ নৌকার পক্ষে ভোট চেয়ে সকলের কাছে দোয়া কামনা করে বলেন উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
২২ ডিসেম্বর শুক্রবার দিনাজপুর শহরের জেলখানা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারনায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বিশিষ্ঠ ব্যবসায়ী সৈয়দ সায়েম আহমেদ মিঠু, আইডিইবির সাধারন সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন প্রমুখ।
Leave a Reply