বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে এমপির গাড়ী-বাড়ীতে জামাতের হামলা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত
পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা -৩ পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বাস ভবন ও গাড়ীতে হামলা চালিয়েছে   জামায়াত -বিএনপির নেতাকর্মীরা।
৬ জানুয়ারী বিকেল ৪ টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়। এসময় তার বাসায় সামনে রাখা একটি গাড়ীতে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে।জানা গেছে এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান ৬ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বিএনপি ও জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির স্মৃতির বাসার সামনে পৌছিলে মিছিল থেকে এমপির বাসার দিকে  ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা চলে যায়।
 এঘটনার পর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামিলীগ নেতাকর্মী  সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
হামলার ঘটনায় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
  এ হামলার বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন জানিয়েছেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com