বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে রমজানে বাজার মনিটরিং ব্যবস্থা জোড়দার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশবাড়ী পৌর শহরের ও গ্রাম গঞ্জের হাট বাজার গুলোতে বাজার মনিটরিং ব্যবস্থা জোড়দার করার হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ বুধবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার পরিদর্শন ও নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার তদারকি করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমাদুল হাসান ।
এসময় তিনি ইফতার,কাচা  বাজার,চাল,মাছ,মুরগী,ডিম ও মাংসের বাজার দাম যাচাই করেন।
মনিটরিং কালে সহকারি কমিশনার ভূমি মাহমাদুল হাসান, বাজারের ব্যবসায়িদের অতিরিক্ত মুনফা না নিয়ে পন্যের দাম স্বাভাবিক রাখার নির্দেশ প্রদান করেন।
  এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাগণ, পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান জানান, বাজার মনিটরিং এর জন্য পলাশবাড়ী উপজেলার হাট বাজার গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোন ব্যবসায়ি যদি পন্যের দাম বেশী নেয় বা অতিরিক্ত মুনফা আদায় করে তাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করা হবে।  কাউ কে কোন ছাড় দেওয়া হবে না। দ্রব্য মুল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রশাসন নিয়মিত এ অভিযান পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com