বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৬২ বার পঠিত
 ছাদেকুল ইসলাম রুবেল।- জেলার পলাশবাড়ীতে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং এ জানা যায়,১ মে রাতে গোপন সংবাদের ভিক্তিতে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কের ঢাকা অভিমুখি এসকে স্পেশাল নাইট কোচে তল্লাশি করে ৬১ বোতল ফেন্সিডিলসহ দুইজন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত খন্দকার মাসুদ (৩৯) রংপুর মহানগরের তাজহাট মাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ও ২।  তারাজুল ইসলাম (৪০) রংপুর মহানগরের মধ্য আশরতপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।
আজ ২ মে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এক প্রেস ব্রিফিং করে এসকল তথ্য জানান। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com