বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৪১১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলামের বদলী বাতিলের দাবীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলাম একজন সৎ চরিত্রবান ও নিষ্ঠাবান উল্লেখ করে শিক্ষকের একটি অংশ বদলী বাতিলের জোর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ারদী, বড় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুল আজিজ, পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাথমিক শিক্ষা অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এমনকি যেসকল বিদ্যালয় দেড়-দুই লক্ষ করে টাকা বরাদ্দ পেয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার করে টাকা উৎকোচ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বরাদ্দের টাকা উত্তোলনে শিক্ষা অফিস উৎকোচ গ্রহণ করে থাকেন। এই সকল ঘুষ গ্রহণে বাঁধা প্রদান করার কারণেই হয়রানীমূলকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জহুরুল ইসলামকে বদলী করা হয়েছে বলে জানান তারা। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নানা অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত- সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান তারা।

অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিভিন্ন পত্র-পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ায় ৫ নভেম্বর বৃহস্পতিবার বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম উপজেলা কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলিয়া সরকারি প্রাথমিক ও জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com