বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে ভাইয়ের হাতে ভাই খুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৮৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- দোকান ঘরের তালা লাগানোর জের ধরে গাইবান্ধার পলাশবাড়ীতে বড় ভাই আদমের কেচির আঘাতে ছোট ভাই শাপলার (৪৩) মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, পলাশবাড়ী ও ঢোলভাঙ্গা বাজারে শাপলা ও তার বড়ভাই আদমের মালিকানাধীন বেশ কিছু দোকান ঘর রয়েছে। ওইসব দোকানের মালিকানা ও ভাড়া আদায় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে ঢোলভাঙ্গা বাজারে মাছের আড়তের কাছে শাপলার মালিকানাধীন দোকানে বড় ভাই আদম তালা লাগাতে গেলে শাপলা আদমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এসময় আদম পাশের একটি ওষুধের দোকান থেকে একটি কেচি নিয়ে শাপলার বুকে ও পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাপলাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার কওে পলাশবাড়ী থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার ২৪ নভেম্বর গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়। অভিযুক্ত বড় ভাই আদম পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com