বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে সম্ভাব্য মেয়র প্রার্থী বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৫৭ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে জড়িয়ে গত ১০ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি মিথ্যা-বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এক মানববন্ধন চলাকালে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান বিচ্চু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম প্রভাষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ জেনারেল মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব প্রভাষক জহির আহমেদ হাওলাদার, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে দলীয় প্রতীক প্রদানের আগের দিন সু-পরিকল্পিত ভাবে সাংবাদিকদের দিয়ে মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বিপ্লবের জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করানো হয়েছে। তারা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আসন্ন পৌর নির্বাচনে গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে দলীয় মনোনয় প্রদানে জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com