মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পাঁচবিবিতে মাদকসেবী ধরতে গিয়ে নদীতে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৯২৬ বার পঠিত
নিহত র‌্যাব সদস্য শাহেদুজ্জামান
মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি (জয়পুরহাট)।- মাদকসেবী ধরতে গিয়ে জয়পুরহাটের জেলার পাঁচবিবি থানার অন্তর্গত ছোট যমুনা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে কর্পোরাল শাহেদুজ্জামান (৩৪) নামে র‍্যাব -৫, জয়পুরহাট ক্যাম্পের একজন র‍্যাব  সদস্যের মৃত্যু হয়। শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বড়মানিক ব্রিজের উত্তর পাশে ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত র‍্যাব সদস্য দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
জয়পুরহাট র‍্যাব -৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে যায় কর্পোরাল শাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র‍্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। শাহেদও তাদের ধরতে  নদীতে ঝাঁপ দেন। মাদকসেবীরা সাঁতার কেটে নদী পার হলেও  র‍্যাব সদস্য শাহেদ নদী পার হতে পারেননি। তিনি নদীর পানিতে ডুবে যান। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com