মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পাকুন্দিয়ার উপজেলা চেয়ারম্যান পদ ফিরে পেলেন রেনু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩২৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু স্বপদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক পত্রের মাধ্যমে তাঁকে স্বপদে দায়িত্ব পালনের সুযোগ প্রদান করেছে।

গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মো. রফিকুল ইসলাম রেনুকে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, (১) মো.রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান (অপসারণকৃত), উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ-এর গত ২৫/১১/২০২০ তারিখের আবেদন, (২) এ বিভাগের আইন-২ শাখার স্মারক নং-৪৬.০০. ০০০০.০২১.০৪.১৭৭.২০২০-১২১৮, তারিখ- ১৪/১২/২০২০ উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, “যেহেতু স্থানীয় সরকার বিভাগের ০৬/০৮/২০২০ তারিখের ৪৬.০৪৫.০২৭.০৮.১৭.০১৭.২০১৫-৩০৭ নম্বর স্মারকের উপর রীট পিটিশন নং-৪০০৫/২০২০ এ মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে, সেহেতু মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ কালতক পযর্ন্ত ০৬/০৮/২০২০ তারিখের ৪৬.০৪৫.০২৭.০৮.১৭.০১৭.২০১৫-৩০৭ নম্বর স্মারকের কার্যকারিতা স্থগিত থাকবে।” প্রসঙ্গত, প্রায় ২০ বছর আগের একটি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি হওয়ায় এবং পরবর্তীতে পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থা প্রস্তারের প্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে রফিকুল ইসলাম রেনুকে অপসারণ করে পদটি শুন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ। এ আদেশের বিরুদ্ধে রফিকুল ইসলাম রেনু হাইকোর্টে আপীল করলে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অপসারণের আদেশ এর ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com