মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পাকুন্দিয়ায় মাস্ক না পড়ে আক্কেল সেলামি দিল ১৬ ব্যক্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫০ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযাযী মুখে মাস্ক ব্যবহার না করে বাইরে বেরিয়ে ১৬ ব্যক্তি আক্কেল সেলামি দিয়েছেন। তাদেরকে মোট দুই হাজার ৭৬০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এসময়ে লোকজন যেন বাইরে বের হলে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করেন এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লোকজনকে সচেতন করতে জরিমানার পাশাপাশি তাদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com